KIMIYA

How to Order

অর্ডার হয় WhatsApp-এ, ছয়টি সহজ ধাপে।

  1. 1
    ঘ্রাণ ও মাপ বাছুনপণ্যের পাতায় Tester, 6 ml বা 12 ml বেছে "অর্ডার তালিকায় যোগ করুন" চাপুন। একাধিক পণ্য যোগ করা যায়।
  2. 2
    WhatsApp-এ বার্তা পাঠানঅর্ডার তালিকা খুলে ডেলিভারি এলাকা বাছুন, তারপর "WhatsApp-এ অর্ডার পাঠান"। অর্ডার নম্বরসহ বার্তা তৈরি হয়ে যায়; নাম, ফোন ও ঠিকানা লিখে পাঠান।
  3. 3
    আমরা নিশ্চিত করিপণ্য, ডেলিভারি চার্জ ও সর্বমোট জানিয়ে অর্ডার নিশ্চিত করি এবং পেমেন্টের নম্বর পাঠাই।
  4. 4
    অগ্রিম পেমেন্টbKash, Nagad বা ব্যাংকে পেমেন্ট করে লেনদেনের নম্বর (TrxID) WhatsApp-এ পাঠান।
  5. 5
    কুরিয়ারে বুকিংপেমেন্ট মিলিয়ে পার্সেল প্যাক করে কুরিয়ারে দিই।
  6. 6
    ট্র্যাকিং নম্বরট্র্যাকিং নম্বর WhatsApp-এ পাঠাই। ঢাকায় ১–২ দিন, বাইরে ২–৪ দিন।

পেমেন্ট

পুরো পেমেন্ট অগ্রিম। মাধ্যম: bKash, Nagad, ব্যাংক ট্রান্সফার। ক্যাশ অন ডেলিভারি নেই।

পেমেন্টের নম্বর শুধু আমাদের WhatsApp (01356511098) থেকে পাঠানো হয়।

ডেলিভারি

ঢাকার ভেতরে ৳70। ঢাকার বাইরে ৳130। কুরিয়ারের আসল খরচই নেওয়া হয়।

টেস্টার

টেস্টারে আগে চিনে নিন। 30 দিনের মধ্যে একই ঘ্রাণের 6 বা 12 ml অর্ডার করলে টেস্টারের দামের অর্ধেক বাদ যাবে। প্রতি ঘ্রাণে একটি টেস্টারে প্রযোজ্য; হিসাব আপনার ফোন নম্বর ধরে।